
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ( ব্রাহ্মণপাড়া-বুড়িচং) সড়কে দীর্ঘদিন ধরে চলা যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে নেমেছেন ব্রাহ্মণপাড়া থানা প্রশাসন। শুক্রবার (১২ জুন) সকাল থেকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনার পাশাপাশি ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লাগামী সিএনজি অটোরিকশার ভাড়া সংক্রান্ত তদারকি ও কার্যক্রম পরিচালনা করে।
এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সম্মানিত যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি চালকদের পক্ষে অবস্থান না নিয়ে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য।পুলিশের এ অভিযানের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। জনস্বার্থে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672