
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা দক্ষতা বিকাশের লক্ষ্যে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট্র অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে ১২ জুন (শুক্রবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা কাওছার আহমদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আই,সিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী , সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, মোঃ আল আমীন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহমদ, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশিকা দাস প্রমূখ। এই সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সরকারী কর্মকর্তা- কর্মচারীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা কৃষি, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। বিচারকরা প্রকল্পগুলোর সৃজনশীলতা, কার্যকারিতা, সামাজিক প্রভাব এবং বাস্তবায়ন যোগ্যতার ভিত্তিতে ফলাফল মূল্যায়ন করেন। অনুষ্ঠান শেষে সেরা প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপনকারী দল হিসাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করা ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছেন শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ, ২য় স্থান অর্জন করেন আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর চিন্তাই ভবিষ্যৎ উন্নয়নের মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672