
রাইসুল ইসলাম রিফাত, নকলা প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নকলা উপজেলা প্রশাসন ও নকলা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নকলা পৌরসভা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত অতিথিরা বলেন, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। সরকারি এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি,নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান খোরশেদ,সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মোক্তার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, সহকারী প্রোগ্রামার সাইমুন শাহনাজ সোনিয়া, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার, নকলা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম আজাদ, পৌরসভার সহকারী প্রকৌশলী ফকর উদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং মানুষের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিতে হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672