
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উওর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মনির হোসেন ভুইঁয়া। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী,কমিটি প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।মো মনির হোসেন ভুইঁয়া ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের আধুনিকায়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে।এছাড়া শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করছেন।
মো মনির হোসেন ভুইঁয়া ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘ ৮ বছর দায়িত্ব পালন করেন।বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি সামাজিক পরিমণ্ডলে সুপরিচিত ব্যক্তিত্ব। জগতপুর গ্রামের গ্রামপ্রধান মরহুম তাহের মেম্বারের সন্তান মো মনির হোসেন ভুইঁয়া ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, সংগঠন পরিচালনা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, দূরদর্শী পরিকল্পনা এবং শিক্ষা উন্নয়নে দীর্ঘদিনের সম্পৃক্ততা উওর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। শিক্ষা, অবকাঠামো ও প্রশাসনিক উৎকর্ষতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে গিয়ে আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672