
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
“মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার পৈয়াপাথর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ। স্থানীয় সামাজিক সংগঠন পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
শনিবার (১৩ জুন) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সমাজের প্রতিটি স্তরে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনা এবং পরিবারভিত্তিক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশনায় এ জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন খোকন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ জাহাঙ্গীর আলম পৈয়া পাথর সম্পাদক হেদায়েত হোসেন, বিএনপি নেতা ডা. আলী হোসেন এবং নবীপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়; এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভয়াবহ হুমকি। তাই এই সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসম্পৃক্ততা আরও জোরদার করা প্রয়োজন।
এ ছাড়া বক্তব্য দেন পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. ফারুক ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক অলি মিয়া, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, সওকত হোসেন, হাজী আবু তাহের ও মাহাবুব মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক ও স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সচেতন নাগরিক, অভিভাবক, শিক্ষক, তরুণ ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672