
মোঃ সোহরাব হোসন মুন্সী,নিজস্ব প্রতিনিধি, খুলনা:
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর লবণচরা থানার বিশেষ অভিযানে ৩ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন ২০২৬) দুপুর ১টার দিকে লবণচরা থানাধীন রিয়াবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লবণচরা থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনার সময় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য রাব্বি শেখ (২৩)কে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী মো. জিয়াউর রহমান (২৯) ও নয়ন (২৭)কেও আটক করা হয়।
গ্রেফতারকৃত রাব্বি শেখ খুলনার লবণচরা থানার হরিণটানা (আলীর মোড়) এলাকার বাসিন্দা। জিয়াউর রহমানের বাড়ি বাগেরহাট সদর উপজেলার চাপাতলা এলাকায় হলেও তিনি বর্তমানে হরিণটানা এলাকায় অবস্থান করছিলেন। অপরদিকে নয়ন হরিণটানা রিয়াবাজার ইয়াছিন সড়ক এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কেএমপি সূত্র জানায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672