
মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক, মানবতাবাদী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মোঃ শফিকুল মোল্লা (শফিক)। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল মোল্লা শফিক একজন তরুণ ও উদ্যমী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও যুবসমাজের উন্নয়নে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তাঁর অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীহিসেবে সকলের কাছে দোয়া চান,
উপস্থিত ছিলেন টালিয়ামারা বাজার শহীদ আমির হামজা (রাঃ) জামে মসজিদ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মারজাহান,সভাপতি মোঃ জাহিদ শেখ , এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে সমন্বয় করে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।
এলাকাবাসীর অনেকেই মনে করেন, সৎ, মানবিক ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে সক্ষম হবেন শফিকুল মোল্লা শফিক।
চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল মোল্লা শফিক বলেন,
"আমি সবসময় সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করেছি। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বালিয়াডাঙ্গা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবো।"
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তাঁকে নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তরুণ সমাজের একটি বড় অংশ তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672