
মোঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলার হরিনটানা থানার কৈয়াবাজার এলাকায় দিন মজুর ডালিম গাজী হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছিল।পুলিশ জানায়, ঘটনার পর থেকেই থানার একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ১৩ জুন ২০২৬ তারিখ দুপুর ১টা ৪০ মিনিটে হরিণটানা থানার ওসি হেলাল উদ্দিনের দিকনির্দেশনায়, কৈয়া বাজারের বিধান সড়কের অস্থায়ী ডে-লেবার হাট এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামি জয়নাল আবেদীন গাইন (৩৭)-কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জয়নাল আবেদীন গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার চম্পাফুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগদীশকাঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম কাশেম গাইন, তার বিরুদ্ধে ২৪শে মে ২০২৬ তারিখ হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের হয় মামলা নং ০৭। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ভিকটিম ডালিম গাজীর সাথে ২০০ টাকা ধার নেওয়া নিয়ে তার ঝগড়া ও মারামারি হয়। ঘটনার দিন ভোররাত প্রায় ৪টার দিকে মসজিদের পাশে থেকে একটি ইট নিয়ে ঘুমন্ত ডালিম গাজীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ভিকটিমের লুঙ্গির কোঁচড়ে থাকা প্রায় ৪ হাজার টাকা নিয়ে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্বীকার করে।
পুলিশ আরও জানায়, ঘটনার পর আসামি দীর্ঘদিন নিজ বাড়িতে আত্মগোপনে ছিল। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672