
স্টাফ রিপোর্টার, আলতাব হোসেন
ঢাকার সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাভার থানা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামিরের নেতৃত্বে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের প্রধান সড়ক পাকিজা মোড়ে আয়োজিত এ আনন্দ মিছিলে সাভার থানা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দ, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামির বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং দলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা কাজ করে যাবেন। একই সঙ্গে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
মিছিলে সাভার থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672