
রাশিদুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা কলেজ গেট থেকে ধাউরাভাঙ্গা স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ কার্পেটিং সড়কের উন্নয়ন কাজ জোরেশোরে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে সড়কের স্থায়িত্ব বৃদ্ধি, নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পের আওতায় সড়কের উপরিভাগ উন্নয়নের জন্য ৪০ মিলিমিটার পুরু ডেন্স কার্পেটিং (Dense Carpeting) নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশে প্যাচ মেরামতের কাজ করা হচ্ছে। এছাড়া সড়কের পাশের মাটি ক্ষয়রোধে আরসিসি পোস্টসহ ব্রিক ম্যাসনরি ওয়াল (প্যালিজেডিং) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়কের ভিত্তি আরও শক্তিশালী ও টেকসই করতে ব্রিক অন এন্ড এজিং, সাব-বেস প্রস্তুতকরণ এবং প্রয়োজনীয় বালু ভরাটের কাজও প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে রোড সাইন, গাইড পোস্ট এবং রিফ্লেক্টিভ সাইনবোর্ড স্থাপন করা হবে।
প্রকল্পের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে বিটুমিনের প্রাইম কোট ও ট্যাক কোট প্রয়োগ করা হচ্ছে। নির্মাণকাজে প্রথম শ্রেণির ইট ও ইটভাঙা চিপস ব্যবহারের পাশাপাশি ASTM ও AASHTO মানদণ্ড অনুযায়ী বিটুমিন ব্যবহারের শর্ত আরোপ করা হয়েছে। কার্পেটিংয়ের জন্য প্রয়োজনীয় মিশ্রণ অনুমোদিত হট মিক্স প্ল্যান্ট থেকে প্রস্তুত করা হবে।
এছাড়া আরসিসি কাঠামো নির্মাণে ১:২:৪ অনুপাতে সিমেন্ট, বালু ও খোয়ার মিশ্রণ ব্যবহার করা হচ্ছে। ভরাটকৃত মাটির ঘনত্ব ন্যূনতম ৯৮ শতাংশ এমডিডি (Maximum Dry Density) নিশ্চিত করতে ল্যাবরেটরি পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডির অনুমোদিত এ প্রকল্প প্রকৌশলীদের সরাসরি তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। নির্মাণকাজ সম্পন্ন হলে বগা ও ধাউরাভাঙ্গা এলাকার হাজারো মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এলাকাবাসী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672