
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ডিখান ডাঙ্গী এলাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে গ্রামীণ নারীদের জন্য এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) আয়োজিত এ উঠান বৈঠকে নারীদের ‘ভূমিসেবা ও ভূমিতে নারীর অধিকার’ বিষয়ে সচেতন করা হয়। এতে অংশগ্রহণকারী নারীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা, উত্তরাধিকার আইন অনুযায়ী নারীর অধিকার, নামজারি, খাজনা পরিশোধ এবং ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আলোচনা পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। তিনি বলেন, নারীদের ভূমি-সংক্রান্ত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজলভ্য করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উঠান বৈঠকে স্থানীয় গ্রামীণ নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দিয়ে বাস্তবসম্মত পরামর্শ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, নারীদের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশন: ঢেউখালী ইউনিয়নের ডিখান ডাঙ্গীতে আয়োজিত উঠান বৈঠকে গ্রামীণ নারীদের ‘ভূমিসেবা ও ভূমিতে নারীর অধিকার’ বিষয়ে আলোচনা করছেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672