
মোঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় সুধি সমাবেশ মত বিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার বার বিকাক ৫ টায় বটিয়াঘাটা থানা কর্তৃক আয়োজিত সুধি সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তাজুল ইসলাম খুলনা পুলিশ সুপার,খুলনা। এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বটিয়াঘাটা থানার রাজনৈতিক, সাংবাদি, শিক্ষক, চৌকিদার ও সাধারণ জনগন সহ সকল পর্যায়ের ব্যাক্তিদের মতামত, অভিযোগ ও পরামর্শ গ্রহন করেন বটিয়াঘাটা থানা ও পুলিশ সুপার। এসময়ে আরো উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে এজাজুর রহমান শামীম ও ফারুক হোসেন খন্দকার,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনি, মুক্তিযুদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃবাহাদুর মুন্সি,যুগ্ম আহবায়ক শফিক মোল্লা,জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিব রুহল মেমেন লিটন ও আসাবুর রহমান,শুরখালী ইউনিয়ান বিএনপির সভাপতি রাশেদ কামাল,সদর ইউনিয়ান বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহম্মেদ,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃসোহরাব হোসেন মুন্সী সহ আরো অনেকে।মত বিনিময় সভায় বক্তারা মাদক,চাদাবাজ,জমি দখল, ক্যাসিনো সহ বিভিন্ন অপরাধের কারণ, কোন পদ দিয়ে সরবরাহ করা হয়,এবং এগুলো কিভাবে নির্মুল করা যায় সে সকল বিষয় পরামর্শ দেন।পুলিশ সুপার ও বটিয়াঘাটা থানা এসকল বিষয়ে দ্রত পদক্ষেপ নিয়ে বটিয়াঘাটা উপজেলা কে বিভিন্ন অপরাধ, মাদক ও সন্ত্রাস মুক্ত করার প্রতিশ্রুতি দেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672