
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও জেলার ভূল্লী থেকে ফারাবাড়ি যাওয়ার পথে বকুলতলা এলাকায় র্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার খোরশেদ এবং ময়মনসিংহ জেলার সিরাজ। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে পিকআপে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও মামলার কার্যক্রম পরবর্তীতে জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672