নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে নেশা ও অনলাইন জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক যুবক। বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামে এই ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তির নাম ফারুক (৩৩)। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তিনি ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামের মাসুম মিয়ার মেয়ের জামাই।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফারুক বিভিন্ন নেশায় আসক্ত এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। জুয়া ও নেশার টাকা জোগাতে তিনি মরিয়া হয়ে ওঠেন। ঘটনার দিন রাত ৩টার দিকে তিনি একই গ্রামের এক প্রবাসীর বাগিতে কৌশলে প্রবেশ করে চুরির চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে ফারুককে হাতেনাতে আটক করেন।
স্থানীয়রা জানান, চুরির উদ্দেশ্যেই তিনি প্রবাসীর বাড়িতে ঢুকেছিলেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমসহ এলাকার লোকজন বিষয়টি নিয়ে সালিশি বৈঠক করেন।বৈঠকে ফারুক তার অপরাধ স্বীকার করলে তাকে মুচলেকা নেওয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতে ধলাপাড়া ইউনিয়নের সীমানায় আর কখনো প্রবেশ করবেন না—এই মর্মে কঠোর প্রতিজ্ঞা করিয়ে তাকে স্থানীয়দের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, নেশা ও অনলাইন জুয়ার করাল গ্রাস যুবসমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672