
মোঃসোহরাব হোসেন মুন্সী,নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার কায়েমখোলা গ্রামের বাসিন্দা শচীন্দ্র নাথ সরকার তার পৈত্রিক সম্পত্তি ও বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ এনে বৃহস্পতিবার (১৮ জুন) বটিয়াঘাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি মৃত কালিপদ সরকারের পুত্র এবং কায়েমখোলা মৌজায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ১৯৬৩ সাল থেকে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি কতিপয় ভূমিদস্যু তার বসতভিটা দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, মোঃ নোয়াব আলী শেখ, রেজাউল শেখ, রাব্বানী শেখ ও আব্বাস আলী শেখসহ ১০-১৫ জনের একটি দল গত ১২ জুন ২০২৬ তারিখে তার বসতভিটা দখলের উদ্দেশ্যে সেখানে যায়। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং জায়গা ছেড়ে চলে যেতে বলে। অন্যথায় কাউকে বাঁচিয়ে রাখা হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে শচীন্দ্র নাথ সরকার বলেন, তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন। তাই গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার কামনা করেন।
তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং তার পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672