
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
"জাগ্রত হউক মূল্যবোধ" এই শ্লোগান সামনে রেখে ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির আয়োজনে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ জনু) ফরিদপুর মহাবিদ্যালয় মিলনায়তন ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটি, ফরিদপুর সভাপতি এর কৃষ্ণ প্রসাদ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরমাণু কমিশন এর পরিচালক ডা. হাফিজুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনার প্রাক্তন অধ্যাপক ড. শিবেন্দ্র শেখর সিকদার,রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ এর অধ্যক্ষ রেজভী জামান, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার সহযোগী অধ্যাপক, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট কাজী হুমায়ূন কবীর, ফরিদপুর মহাবিদ্যালয়, ফরিদপুর এর অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (কেরানীগঞ্জ শাখা) এর ব্যবস্থাপক মোঃ আব্বাস উদ্দীন।
অনুষ্ঠানে প্রতি বছরের মত এবারও কীর্তিমান ব্যক্তিগণের জীবনালেখ্য বিষয়, মূল্যবোধভিত্তিক শিক্ষা ও সামাজিক উন্নয়ন, সরকারী চাকুরীতে প্রবেশের জন্য প্রচলিত প্রিলিমিনারী পরীক্ষার অনুরূপ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী, ডিএইচএমএস ডিগ্রী অর্জনকারী হোমিও হিতৈষী ব্যক্তিগণের দক্ষতা উন্নয়নকল্পে গৃহীত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীগন, চল্লিশ বা তদুর্ধ্ব বয়সী স্নাতক ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের মধ্যে একাধিক মাস্টার্স ডিগ্রী/এমফিল/পিএইচডি ডিগ্রী অর্জনকারীদের সংবর্ধনা এবং ত্রিশ বা তদুর্ধ্ব বয়সী ডিপ্লোমা অর্জনকারীদেরকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672