
স্টাফ রিপোর্টার, আলতাব হোসেন
ঢাকার সাভারের আশুলিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মোবাইল ফোন নিজের হেফাজতে নিয়ে তথ্য গোপন ও আলামত নষ্টের চেষ্টার অভিযোগে আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছেন।
রোববার (২১ জুন) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে পূর্বপরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী কিশোরীকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে সিফাতের ভাড়া বাসায় নিয়ে যায় মমিন। সেখানে সিফাত, মমিন ও সুমন মিলে তাকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে বলে জানা যায়।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পরে শনিবার রাত ৯টার দিকে জামগড়া এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিফাত (১৮), মমিন শেখ (১৮) ও সুমন শেখ (১৮)।
এ মামলার অপর অভিযুক্ত মো. জাকির হোসেন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘটনার পর ভুক্তভোগীর মোবাইল ফোনসহ অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিজের হেফাজতে নিয়ে তথ্য গোপন ও আলামত নষ্টের চেষ্টা করেছেন।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী কিশোরীর মোবাইল ফোন এবং অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এখনো উদ্ধার হয়নি। এসব মোবাইল ফোন জাকির হোসেন নিয়ে পলাতক রয়েছেন । ফলে মোট তিনটি মোবাইল ফোন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক জাকিরকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672