
ফরিদপুর, প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী ও মানসিকভাবে ভারসাম্যহীন যুবককে মোটরসাইকেল চোর সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলায়েত মাতুব্বরের ছেলে ওই যুবককে পাথরাইল দীঘিরপাড় এলাকায় মোটরসাইকেল চুরির সন্দেহে একদল ব্যক্তি আটক করে মারধর করে। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ এবং মোটরসাইকেল চালানো তো দূরের কথা, সাইকেল চালাতেও অক্ষম।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। প্রমাণ ছাড়া কাউকে চোর আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়া আইনবিরোধী ও মানবাধিকার লঙ্ঘন পরিপন্থী।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি এ ধরনের মব জাস্টিসের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672