
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ,কুমিল্লা প্রতিনিধি।
আসন্ন বুড়িচং পৌরসভা নির্বাচনে পূর্ণমতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, যুবসমাজের আইকন,ক্রীড়া সংগঠক ,সমাজসেবক মো এনামুল হক। সত্য, ন্যায় ও উন্নয়নের প্রত্যয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং আধুনিক পূর্ণমতি মডেল ওয়ার্ড গড়ার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে নিজের প্রার্থিতা জানান দিচ্ছেন তিনি।
বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মো. এনামুল হক। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালেই তার রাজনীতির হাতেখড়ি।দায়িত্ব পালন করেন বুড়িচং সদর ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের।দায়িত্ব পালন করেন সাহেবাবাদ ডিগ্রি কলেজ শাখা ছাত্র সংসদ সদস্য হিসেবে।বর্ণাঢ্য ছাত্র জীবন শেষে যোগদেন বাংলাদেশ নৌবাহিনীতে। নৌবাহিনীর চৌকস কর্মকর্তা হিসেবে পরবর্তীতে দায়িত্ব পালন করেন ডিজিএফআইয়ের। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবন থেকে শুরু করে পেশাগত দায়িত্ব পালন শেষে আজ পর্যন্ত তার দীর্ঘ জীবনের পুরোটা সময়ই ব্যয় করেছেন রাজনীতি ও উপজেলার মানুষের কল্যাণে। রাজনীতি ও সমাজসেবা ছাড়া বর্তমানে তিনি ব্যবসায়ের সাথে জড়িত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন এমপির পক্ষে মাঠ চষে বেড়িয়েছেন। প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠকে হাজী জসিম উদ্দিন এমপি কে বিজয়ী করার লক্ষ্য দিন রাত পরিশ্রম করেছেন।এবং কুমিল্লা ৫ আসনের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। নির্বাচন পরবর্তী কুমিল্লা ৫ মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিমের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত সহচর হিসেবে পূর্ণমতি কে সুন্দরভাবে সাজাতে এবং দলকে সুসংগঠিত করতে তার অবদান অনস্বীকার্য।পূর্ণমতি৪নং ওয়ার্ডের প্রতিটি উন্নয়নমূলক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
রাজনীতির মাঠের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি অঙ্গনে ও তিনি সমান জনপ্রিয়।গত ১৮ মাসে ৪নং ওয়ার্ডের যুবসমাজ কে নিয়ে বিভিন্ন ধরনের ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন, পাশাপাশি কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।পূর্ণমতি গ্রামের যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত বিরোধী অভিযান পরিচালনা করেন। তারই ধারাবাহিকতায় তিনি এই জনপদের মানুষের কাছে যুবসমাজের আইকন হিসেবে পরিচিত পেয়েছেন। জনপ্রতিনিধি না হয়েও তিনি এলাকার উন্নয়নের জন্য ১৫টি সোলার লাইট প্রতিস্থাপন করেন।
মেধাবী শিক্ষার্থীদের উপহার প্রদান, অসহায় গরিব মানুষকে শীতবস্ত্র প্রদান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
অত্যন্ত বিনয়ী, নম্র ও সদালাপী এই মানুষটি প্রান্তিক ও সকল গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জীবনের শেষ বেলা পর্যন্ত তিনি নিজেকে সমাজ উন্নয়নের কাজে বিলিয়ে দিতে চান। পরিচ্ছন্ন ইমেজের অধিকারী এই বিএনপি নেতা বুড়িচং পৌরসভার পূর্ণমতি ৪নং ওয়ার্ডের মাটি ও মানুষের সেবক হিসেবে জনতার কাউন্সিলর প্রার্থী হয়েছেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের ভালোবাসা ও মূল্যবান সমর্থন নিয়ে তিনি আধুনিক পূর্ণমতি মডেল ওয়ার্ড গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672