
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল খান শান্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া পাওয়ার হাউস এলাকার সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল খান শান্ত (৩১) মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিশ এলাকার বাসিন্দা এবং দুরুদ খানের ছেলে। স্থানীয়ভাবে তিনি স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় শান্তকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, দেশের আইন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, নাজমুল খান শান্তর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে পুনরুজ্জীবিত করার অপচেষ্টা এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ স্পষ্ট জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের প্রচার-প্রচারণা কিংবা সাংগঠনিক তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672