
ফরিদপুর, প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে তালমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া। এ সময় ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন তালমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ আব্দুল কুদ্দুস।
ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ৪৮ হাজার ৫৯ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার ৬৩২ টাকা। এতে ২ লাখ ৩৪ হাজার ৪২৭ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672