
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
আসন্ন বুড়িচং পৌরসভার নির্বাচনকে সামনে রেখে পূর্ণমতি ৪নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া- মহল্লার চায়ের দোকানগুলো সহ এলাকা জুড়ে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে শুরু হয়েছেআলোচনা।এরই ধারাবাহিকতায় পূর্ণমতি ৪নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষ সহ এলাকার প্রান্তিক নারী পুরুষ ভোটারদের মাঝেব্যাপক সাড়া ফেলেছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়াওসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, যুবসমাজের আইকন, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক মো এনামুল হক।
শিক্ষা জীবনে ছাত্রদলের রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।স্থানীয়দের মতে,দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের সুখ,দুঃখে পাশে থাকার কারণে তিনি
এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।পূর্ণমতি ৪নং ওয়ার্ডের যুবসমাজ কে সঙ্গে নিয়ে মাদক মুক্ত সমাজ গঠন, যুবসমাজ কে খেলাধুলা মুখী করা,বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন,মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান,বিভিন্ন সামাজিক উদ্যোগ,জনকল্যাণমূলক কার্যক্রম এবং উন্নয়নমুলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে একজন জনপ্রিয় জননেতা হিসেবে পরিচিতি দিয়েছে।
কাউন্সিলর পদপ্রার্থী মো এনামুল হক বলেন, “আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি।পূর্ণমতি ৪নং ওয়ার্ডের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা,স্বাস্থ্যসেবা এবং
মাদক মুক্ত সমাজ গঠন, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণ চাইলে আমি তাদের সেবক হিসেবে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম। আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে এই ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং উন্নয়নমুখী চিন্তাধারার কারণে আসন্ন বুড়িচং পৌরসভার পূর্ণমতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে
মো এনামুল হক কে নিয়ে ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।তাঁর সমর্থকরা আশা করেন জনগণের সেবা ও উন্নয়নের ধারাবাহিকতায় তিনি আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন।
কাউন্সিলর প্রার্থী মো এনামুল হক আরো বলেন,আগামী নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠ হবে বলে তিনি আশাবাদী, বুড়িচং পৌরসভার ৯টি
ওয়ার্ডের চাইতে আমাদের ওয়ার্ডটি অবহেলিত।এই ওয়ার্ডবাসী নানান সমস্যার মাঝে রয়েছেন।স্থানীয়ভাবে দীর্ঘদিন পর্যন্ত এই ওয়ার্ডবাসি কাঙ্খিত সেবা পাচ্ছেন না।আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটল,এই ওয়ার্ডের সন্তান আমি,আমার শৈশবকাল থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই জনপদে।এই এলাকার মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী এই ওয়ার্ডের মানুষজন আমাকে তাদের সন্তান ভেবে সেবা করার সুযোগ করে দিবেন। আমি পূর্ণমতি ৪নং ওয়ার্ডের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ,বাসযোগ্য,উন্নত মাদকমুক্ত,জনবান্ধব আধুনিক ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবো ।এখানে বৈষম্যহীন সমাজ গঠন করা হবে, যেখানে ধনী ও গরীবদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবার অগ্রাধিকার হবে সমান।আমার বাসস্থান, আমার ওয়ার্ড। আমার দায়িত্ব এর উন্নয়ন আমাদের সম্মিলিত অঙ্গীকার।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672