
সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় সব হারিয়ে ব্যাবসায়ীরা নিঃস্ব হয়ে পরেছে।
মংগলবার(২৩ জুন) ভোর ৪ টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের চরবিষ্ণুপুর জামতলা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা হচ্ছেন আলি আহম্মেদ সর্দার, জাকির সর্দার, শুকুর সর্দার, মানর বেপারী,রাজন সর্দার,বিমল শীল। ব্যাবসায়ীদের দাবী এ ঘটনায় তাদের কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুরে গেছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বয়াবসায়ী বিমল শীল কান্নাজড়িত কন্ঠে জানান, ভোর রাত আনুমানিক ৪ টার দিকে আগুন লাগে। আমরা খবর পেয়ে এসে দেখি চোখের সামনে দাউ দাউ করে সব জ্বলছে। কিছুই বাহির করতে পারি নাই। আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।
ক্ষতিগ্রস্ত আরেক মুদি ব্যাবসায়ী বলেন, আমরা কোন কিছুই বাইর করতে পারি নাই। ভোর রাতে আগুন লাগে। ওইসময় কোন লোকজন ছিলনা। সব শেষ হয়ে গেছে আমার। কিছুই বাহির করতে পারি নাই।
এ ব্যাপারে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নরেন্দ্র নাথ রায় চৌধুরী বলেন, ভোর রাতে আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যাই। আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672