
খুলনা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলা উপজেলার বটিয়াঘাটা বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাটবাটি গ্রামের বাসিন্দা জুয়েল শেখ (৩৮) বুধবার (২৪ জুন) বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি বটিয়াঘাটা বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করেন।
লিখিত অভিযোগ অনুযায়ী, একই দিন সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জুয়েল শেখের মা শাহিনুর বেগম তার নাতিকে নিয়ে বটিয়াঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। নাতিকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার পর তিনি পাশের একটি দোকানে পানি কিনতে যাচ্ছিলেন। এ সময় কিসমত ফুলতলা এলাকার শাহীন বিশ্বাসের পালিত ছেলে রবি শাহীন বিশ্বাসের মালিকানাধীন একটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে এসে তাকে ধাক্কা দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এতে শাহিনুর বেগম রাস্তার পাশে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগে বলা হয়েছে, মোটরসাইকেল চালক প্রথমে হাসপাতালে গেলেও পরে সেখান থেকে চলে যায়।
জুয়েল শেখ আরও অভিযোগ করেন, পরে তিনি ও তার স্বজনরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে মোটরসাইকেল চালক ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে শাহীন বিশ্বাস কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানান এবং উল্টো ভয়ভীতি ও হয়রানির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে আহত শাহিনুর বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে পরিবার জানিয়েছে।
এ বিষয়ে জুয়েল শেখ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672