
নিজস্ব প্রতিনিধিঃ
কেএমপি, খুলনার লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম অফিসার ইনচার্জ জনাব সৈয়দ মোশারেফ হোসেনের নের্তৃত্বে বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত মামলার আসামী মোঃ পারভেজ গাজী, (পারভেজ) (৩২), পিতা- নুর ইসলাস গাজী, মাতা- আকলিমা বেগম, গ্রাম-মোক্তার হোসেন রোড (মোক্তার হোসেন সড়ক, ০৭ নং গলি, থানা-লবণচরা, কেএমপি, খুলনাকে লবণচরা থানা এলাকা হতে ২৩/০৬/২০২৬ খ্রিঃ রাত অনুমান ০২.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। উক্ত পারভেজ বর্তমান সময়ে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার। লবণচরা থানাসহ আশপাশের থানা এলাকায় গুম, খুন, চাঁদাবাজি, ভাড়ায় খুন সহ সকল অপকর্মের শীর্ষে তার নাম রয়েছে। লবনচরা থানা এলাকায় সকল গুলির ঘটনা ঘটিয়েছে এই পারভেজ ।সে খুলনা মহানগরীর অন্যতম তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী।আসামী বর্তমানে থানা হেফাজতে আছে। আসামী পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়-
১। (12CYA) কেএমপি এর লবনচরা থানার ,এফআইআর নং-০১/০১, তারিখ- ০৩ জানুয়ারি, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
২। (14QWU) কেএমপি এর খুলনা সদর থানার ,এফআইআর নং-১৯/৪২৫, তারিখ- ১৮ আগস্ট, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন।
৩। (9S1US) কেএমপি এর খালিশপুর থানার ,এফআইআর নং-৬, তারিখ- ০৬ নভেম্বর, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
৪। (937AA) কেএমপি এর লবনচরা থানার ,এফআইআর নং-৭, তারিখ- ০৯ জুন, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
৫। (41XD5) কেএমপি এর লবনচরা থানার ,এফআইআর নং-৬, তারিখ- ০৯ মে, ২০২৬; ধারা- 143/323/326/307 The Penal Code, 1860
৬। (4146J) কেএমপি এর লবনচরা থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ২৯ এপ্রিল, ২০২৬; ধারা- 143/341/325/326/307/37 মামলা আছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672