
কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামে হাত বাড়ালেই যেখানে সেখানে পাওয়া যায় ক্ষতিকারক নেশা মাদক। মাদক সেবন, বেচা কেনা এখানে অনেকটা ফ্রি স্টাইলে চলছে।ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় খুব সহজে নেশা জাতীয় মাদক দ্রব্য পাওয়া যায়। সহজে মাদক পাওয়া যাওয়ায় ব্যাপক হারে যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। পাড়া মহল্লায় মাদকের নীল ছোবলে ভাসছে তরুণ সমাজ। বেশ কয়েকটি জায়গায় প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে। এই মাদক বেচাকেনায় জড়িয়ে পড়ছে এলাকার তরুণরা। এতে উদ্বিগ্ন অভিভাবকরা।পূর্ণমতি গ্রামের নোয়াপাড়া,মসজিদ গেট,খালেক হুজুরের বাড়ি,আফিল উদ্দিন মার্কেট,মধ্য বাজারে ঠিকাদার গিয়াসউদ্দিন মার্কেট মাদকের অন্যতম স্পট।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ণমতি গ্রামের হোটেল ব্যবসায়ী জামাল মিয়ার ছেলে অটো নাঈম, তার সহযোগী নোয়াপাড়ার ডেকোরেটার হাবিব, টোকাই রাশু,পশ্চিম পাড়া এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে সেলুন হারেজ, তার সহযোগী নোয়াপাড়া এলাকার গাড় বাঁকা মাইনুদ্দিন,পশ্চিম পাড়ার কবির হোসেনের ছোট ভাই তর্জা মাসুক, মধ্য পাড়ার জালাল, তার সহযোগী নাজমুল, সালাম, বাপ্পি,এবং এলাকায় চিহ্নিত চোর মাদকবহনকারী শিমুল চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। এদের মধ্যে বহিরাগত কিশোর গ্যাংকের নেতা জগৎপুরের নিজাম উদ্দিন হাজী বাড়ির আবুল বাসারের ছেলে সাগরের ছএছায়ায় ঠিকাদার গিয়াস উদ্দিনের মার্কেটের ভিতর চলে রমরমা মাদক ব্যবসা। খোদ মার্কেটের মালিক গিয়াস উদ্দিন ঠিকাদার এসব বিষয়ে যেনে ও কোন ব্যবস্থা গ্রহণ করেন না। সাগরের নেতৃত্বে তার বাহিনীর লোক এলাকায় মোবাইল ছিনতাই,চাঁদাবাজি চলছে প্রকাশ্যে।গত কয়েকদিন আগে উওর বাজারে ব্যবসায়ী মাইনুদ্দিনের সাথে অকটেন নিয়ে ঝামেলা অনেকদুর গড়ায়। তবে ভুক্তভোগী অনেকেই এই বিষয়ে মুখ খুলতে রাজি নয়।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পূর্ণমতি এলাকার সবচেয়ে বড় মাদক কারবারি অটো নাঈম। যার বিরুদ্ধে অন্তত ৬/৭টি মাদক মামলা রয়েছে। এ ছাড়া সেলুন হারেজের নামে ও ৫টি মামলা রয়েছে। গত রমজানের ঈদে এই দুই মাদক কারবারি ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে ২ মাসের মতো জেল খেটেছেন। এই ৩/৪ জন মাদক কারবারির প্রত্যেকের সহযোগী রয়েছে।তারা তাদের মাধ্যমে প্রতিদিন খুচড়া মাদকদ্রব্য বিক্রি করে আসছে। বিভিন্ন পাড়া মহল্লা এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে মাদক কিনতে আসলে মাদক কারবারিরা তাদের সহযোগীর মাধ্যমে দিন থেকে গভীর রাত পর্যন্ত এই মাদক বিক্রি করে আসছে। মাদকের নেশায় আসক্ত হয়ে টাকা জোগাড়ের জন্য ওঠতি বয়সের তরুনরা জড়িয়ে পরছে চুরি ও ছিনতাইয়ে।গত কয়েকদিন আগে আফিল উদ্দিন মার্কেটে একদোকান থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং ৫ দিন আগে এই গ্রামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি ঘটনা ঘটেছে ।পাশাপাশি প্রতিদিনই গ্রামের কোথাও না কোথাও চুরি ঘটনা ঘটছে।এই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের অভিযান সহসাই না হওয়ার ফলে মাদকসেবী ও মাদক কারবারিদের সেবন ও মাদকব্যবসা ও মাদক চোরাচালান থামছে ই না। উল্লেখিত স্পটগুলোতে গাঁজা, ইয়াবা বিক্রি হচ্ছে হরহামেশাই। তবে বহন সুবিধাজনক হওয়ায় ইয়াবার বেচাকেনা সবচেয়ে বেশি।এলাকায় মাদকের রমরমা বানিজ্য সহ চলছে নীরবে ইয়াবার সেবন। এদের মধ্যে অধিকাংশই উঠতি বয়সী।উল্লেখ্য স্থানীয় সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও পূর্ণমতি গ্রামে অবাদে চলছে মাদকের রমরমা বাণিজ্য।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, পূর্ণমতি এলাকার মাদক বেচাকেনার বেশকিছু স্পট পুলিশ চিহ্নিত করেছে। অনেকে ক্ষেত্রে দেখা যায়, পুরাতন মাদক কারবারিরা কারাগার থেকে বেড়িয়ে আবার মাদকে জড়িয়ে পড়ে। সরকার কর্তৃক ঘোষিত মাদকবিরোধী অভিযানে আমরা কয়েকজন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এবং প্রতিনিয়ত মাদক-বিরোধী অভিযান পরিচালনা করছি,আশা করি অল্প সময়ের মধ্যে আরো অনেকটা নিয়ন্ত্রণে আসবে। মাদক সেবন ও বিক্রি রোধে সকলের সহযোগিতা কাম্য বলে জানান তিনি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672