
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেছেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কুমিল্লা সার্কিট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ অন্যান্যরা।
বৈঠকে কুমিল্লার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মনিরুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, “এভাবে একটি শহর চলতে পারে না। চারদিকে মাদকের বিস্তার ঘটেছে। মাদক আগেও ছিল, এখনও আছে, কিন্তু মাদকের প্রতিবাদ করতে গিয়ে স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”তিনি আরও বলেন, গুলিবিদ্ধ শিক্ষার্থীর মায়ের প্রশ্ন—তার সন্তান কি নিরাপদে স্কুলে যেতে পারবে না—এর কোনো জবাব তার কাছে ছিল না, যা তাকে অত্যন্ত মর্মাহত করেছে।
কোতোয়ালি থানার ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “স্কুলছাত্র মাদক কারবারিদের গুলিতে আহত হবে, আর আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব—এটা হতে পারে না। জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।”এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শহরে মাদকের বিস্তার রোধে আরও সক্রিয় হতে হবে। “যেই জড়িত থাকুক না কেন, মাদকের সমূলে উৎপাটন করতে হবে,” বলে তিনি কঠোর অবস্থানের কথা জানান।এছাড়া গুলিবিদ্ধ শিক্ষার্থীর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার তাগিদ দেন তিনি।বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672