
নুরুল ইসলাম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ মমিনুর রহমান সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম রাব্বানীসহ অন্যান্যরা।
এম টি ই পি আই মোঃ শহিদুল ইসলাম জানান, ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে অস্থায়ী ২১৬ ও সদরপুর স্বাস্থ্য কমপ্লিট ১টি এই মোট ২১৭টি কেন্দ্রে ভিটামিন 'এ' প্লাস খাওয়ানো হচ্ছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672