
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
জলবায়ু সংকট মোকাবেলা ও পরিবেশ সুরক্ষা বিষয়ক নানা কর্মসুচি পালিত হয়েছে মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতা এবং বৃক্ষ রোপণ। ২৮ জুন রবিবার বেলা ১২টা থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
রবিবার বেলা ১২টায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলার সভাপতি শিক্ষাবিদ ফ্রান্সিস সুদান হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, পরিবেশযোদ্ধা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রণজিৎ, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, ইদ্রিস ইমন ও পরিবেশকর্মী মেহেদী হাসান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজয় বাইন। আলোচনা সভায় বক্তারা বলেন বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। কার্বন নি:সরণকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার করে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে হবে। বৃক্ষরোপণ, নদী-খাল-বিল-জলাশয় ও পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি রক্ষা করে পরিবেশ বিপর্যয় রুখতে হবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে র্যালি এবং স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। লেইস প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় এসব কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672