
মোঃ সোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমের উফশী রোপা আমন ধানের বীজ ও সার, গ্রীষ্মকালীন শাকসবজির (উফশী ও হাইব্রিড) বীজ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকালে বটিয়াঘাটা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কৃষকদের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃআবু বকর সিদ্দিক।এসময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ মোঃসোহরাব হোসেন মুন্সী,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাপ্পি খান,সিনিয়র সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,মো: মাসুদনব্বী অতিরিক্ত কৃষি অফিসার,
উপ সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস, জীবানন্দ রায়, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ তারিকুল ইসলাম,বটিয়াঘাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান উজ্জ্বল,সাহাবুদ্দিন দোলন,সাংবাদিক ইমরান হোসেন,সহ শতাধিক কৃষক কৃষাণী।
এ সময় উপজেলার মোট ৩৫ হাজার কৃষক কৃষানীদের মধ্যে থেকে ২২৫০ জন কে ধানের বীজ ও সার এবং ১৬৭০ জনের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ এবং আম, কাঁঠাল, লিচু, নারিকেল, সুপারি, নিম, মেহগনি, রেইনট্রি, বেল, আমলকি, বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন,সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে কৃষকদের অধিক ফলনশীল ফসল উৎপাদনে কৃষকরা গুরুত্বপূর্ণ ভমিকা পালন করবে।অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান বলেন, আপনাদের যে কোন সমস্যা আমার ও কৃষি কর্মকর্তার কাছে জানাবেন,আমরা আপনাদের সাহায্য করবো।"উপজেলা কৃষি কর্মকর্তা জমিতে কখন কি পরিমান সার দিতে হবে,গাছের উপকারীতা সহ কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672