
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ১২০ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হারুন মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাত ২টা ২০ মিনিটে সোনারগাঁ থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের হরিগঞ্জ (আনন্দ বাজার) এলাকার হরিগঞ্জ মোড় পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ১২০ টাকাসহ মো. বিল্লাল ওরফে ছোট বিল্লাল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি সোনারগাঁ উপজেলার দামোদরদী (ডাকঘর: আনন্দ বাজার) এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে, সোনারগাঁ থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো বিরূপ তথ্য বা মামলা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672