
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় কাপুড়িয়া সদরদী ও পূর্ব হাসামদিয়া এলাকার লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , রাত ৮ টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে উভয় পক্ষ ঢাল,সরকি,রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এছাড়া অস্ত্র ব্যবহারেরও অভিযোগ উঠেছে। সময় সুমন নামে এক যুবক গুলিবিদ্ধ এবং পুলিশ সহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের কারণে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে প্রায় দু,ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । । এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672