
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় ও সুশৃঙ্খল করতে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল তারা আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন।
যোগদানের পর নবনিযুক্ত আনসার সদস্যরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালনের বিষয়ে মতবিনিময় করেন এবং স্মারক হিসেবে একটি ফটোসেশনে অংশ নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন আনসার সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং সেবার পরিবেশ আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ বলেন, সরকারের এ উদ্যোগ একটি যুগোপযোগী উদ্যোগ, দেশের সকল হাসপাতালে এ পদ্ধতি চালু হলে ভালো হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672