
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত একটি চুনা কারখানাকে মাত্র তিন দিন আগে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, রহস্যজনকভাবে আবারও কারখানাটিতে আগুন জ্বলে উঠেছে। এতে প্রশ্ন উঠেছে অভিযান কি শুধুই লোকদেখানো, নাকি এর পেছনে রয়েছে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়া?
স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও কার্যকর শাস্তি ও দৃষ্টান্তমূলক জরিমানার অভাবে কারখানাটি অল্প সময়ের মধ্যেই পুনরায় চালু হয়ে যায়। ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি অবৈধ ব্যবসায়ীরা নির্বিঘ্নে লাভবান হচ্ছে।
সুশীল সমাজ ও এলাকাবাসীর দাবি, শুধুমাত্র গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেই দায়িত্ব শেষ করা হচ্ছে। অবৈধ গ্যাস ব্যবহারকারী কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা, মোটা অঙ্কের জরিমানা এবং নিয়মিত নজরদারি না থাকায় একই অপরাধ বারবার সংঘটিত হচ্ছে।
তাদের অভিযোগ, এই 'ভাঙা-গড়ার' চক্রে কারা লাভবান হচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। কারণ বারবার অভিযান চালিয়েও যদি কয়েক দিনের ব্যবধানে একই কারখানায় আগুন জ্বলে ওঠে, তাহলে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, দায়ীদের আইনের আওতায় আনা এবং স্থায়ীভাবে অবৈধ সংযোগ বন্ধের দাবি জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672