
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের জননন্দিত সংসদ সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বলেন, এ দেশে গ্রাম বাঁচলে বাংলাদেশ বাচবে। অনাহারে আর কেউ থাকবে না, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সমবায় দিবসে দেশ গড়ার লক্ষ্যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই।
ভাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মমিনুল হোসেনের সঞ্চালনায় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহকারি কমিশনার (ভূমি) সাদরুল আলম, এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ স্মরণ, পৌর বিএনপি'র সাবেক আহবায়ক মিজানুর রহমান পান্না ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি মুন্সী। ভাঙ্গা উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা ইলা রানী কুন্ডু, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মেরু মুন্সি, ভাঙ্গা উপজেলা বিএনপি সহ-সভাপতি ফায়েকুরজ্জামান ছোট্টু,ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মুসি, ভাঙ্গা উপজেলা বিএনপি মহিলা নেত্রী লিপি আখতারী,নার্গিস আক্তার, মাহমুদা বেগম, পারভিন বেগম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিআরডিবি কর্মকর্তা সজল সাখারী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সাইফুল আলম সোহাগ, সাবেক চেয়ারম্যান মুন্সি আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে স্বল্প সুদে ২২ লক্ষ টাকার ঋন সহায়তা ও গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি শহিদুল ইসলাম খান বাবুল বলেন এবারে সরকার পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামের তৃণমূল পর্যায় অসহায় মানুষের মাঝে সার্বিক সহযোগিতা করবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672