
কুড়িগ্রাম প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) বিকেল ৪.০০ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মাঠের পাড় দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাঠের পাড় দাখিল মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার ওবায়দুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক এ কে এম আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপির সদস্য মো. জাহিদুল ইসলাম খান, মো. মাহফুজার রহমান সিদ্দীকি ও আব্দুল করিম।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বি এস সি,বি এন পি নেতা রফিকুল ইসলাম (বিএসসি), আমিনুল ইসলাম মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কাদের।
বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার অন্যতম মাধ্যম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে প্রত্যেক নেতাকর্মী ও সাধারণ মানুষের নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ এবং পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672