
সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মোঃ আবদুল্ললাহ(১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে বাড়ির পাশে একটি মক্তবের ছাত্র ছিল বলে জানা গেছে।
নিহত আবদুল্লাহ উপজেলার ভাষানচর ইউনিয়নের বৈদ্যডাংগী গ্রামের মোঃবিলায়েত হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার(৬জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে এক প্রতিবেশী নারীর সাথে বাড়ির পাশের পুকুরে আবদুল্লাহ গোসল করতে যায়। পুকুরের গভীরতা বেশী থাকায় হঠাৎ করে সে পানিতে তলিয়ে যায়। তার সাথে থাকা নারীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন পুকুরে নেমে অনেক খোজাখুজি করে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672