
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সাড়ে সাত রশি গ্রামে গোসলখানায় গলায় ফাঁস দিয়ে সরজিদ সাহ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত সরজিদ সাহ ওই গ্রামের মৃত মধুসূদন সাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আহত হয়ে সরজিদ সাহ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি, আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে না পারায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির গোসলখানার টিনের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের স্ত্রী শশী গোসলখানায় পানি আনতে গিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও নিহতের ভাই রাজীব কুমার সাহ এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত আটরশির বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদরপুর থানার এসআই (নি.) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ পুলিশ হেফাজতে নেন।
সদরপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672