
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন প্রতিদিন
চর ভদ্রাসনে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আইনের আওতায় একটি ও মৎস্য আইনে আরো একটি মোবাইল কোর্ট পরিচালিত।জানা গেছে চরভদ্রাসন সর্দার বাড়ি ব্রীজ ও মৌলভীর চর ব্রীজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব সুরাইয়া মমতাজের নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পৃথকভাবে দুটি আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯(১)(চ) ধারা অনুযায়ী ৮ টি মামলায় মোট ৩৪০০/- টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে জরিমানার অর্থ নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়।
অপরদিকে আরো একটি অভিযানের মাধ্যমে চরভদ্রাসনের ভুবনেশ্বর নদীর বিভিন্ন স্হানে পদ্মা নদীর উৎস মুখে ৫টি বাঁধ ও ভেসাল উচ্ছেদ করা হয় এবং সেই সাথে প্রচুর পরিমান চায়না দুয়ারী উদ্ধার করে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।অভিযানকালে সর্দার বাড়ি ব্রীজ এলাকায় বিশাল পরিমান চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং মৌলভীর চর ব্রীজ এলাকায় বাদশার ভেসাল ও জসিম ফকির ও ছত্তার মোল্লার একটি বাঁধ অপসারণ করা হয়। এছাড়াও লোহারটেক ব্রীজ এলাকায় ইমারত বিশ্বাসের আরও একটি বাধ সহ চায়না দুয়ারী ধ্বংস করা হয়।
এ সকল অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব সুরাইয়া মমতাজ। তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব নাইম হোসেন। এ অভিযান চলাকালে সার্বিক নিরাপত্তা সহযোগিতা করেন এস আই কাজী রিপনের নেতৃত্বাধীন চর ভদ্রাসন থানা পুলিশের একটি টিম।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহকারী জনাব উজ্জল হোসেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672