
মোংলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ 'গোমতি'।
বঙ্গোপসাগরে 'বানৌজা গোমতি' জাহাজ উদ্ধার অভিযান শুরু করেছে যা এখনো চলমান রয়েছে।
গত রবিবার পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন এলাকা থেকে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারে ১১ জন মাঝিমাল্লা ছিলেন। ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।
সেই ৬ জেলের সন্ধানে নৌবাহিনীর জাহাজ "গোমতি" গভীর সমুদ্রে রয়েছে। নিখোঁজ জেলেরা পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672