
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ফুটবল খেলা দেখা নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে পূর্ণি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৫ নং আনেহলা ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পূর্ণি ওই গ্রামের সুব্রত বর্মনের স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল মাত্র দুই মাস আগে।খেলা দেখা নিয়ে বাগবিতণ্ডাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে স্বামী সুব্রত ও স্ত্রী পূর্ণির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর রাগ করে সুব্রত বর্মন বাড়ি থেকে বাইরে খেলা দেখতে চলে যান।দরজা ভেঙে মরদেহ উদ্ধারপরবর্তীতে গভীর রাতে সুব্রত বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ স্ত্রীকে ডাকার পরও কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢুকে পূর্ণিকে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।তদন্তে পুলিশঘটনার পর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।ঘাটাইল থানা পুলিশ জানায়:"ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672