
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে একটি কৃষি উপকরণের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) উপজেলার শ্যামপুর হাটে অবস্থিত মেসার্স মহসিন কৃষি ঘরে এ অভিযান পরিচালিত হয়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মতিনের প্রসিকিউশনে পরিচালিত অভিযানে দোকানটিতে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, দোকানটিতে মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ সংরক্ষণ ও বিক্রি, পণ্যের লেবেল পরিবর্তন (অল্টার) এবং অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দোকানের স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় দোকান থেকে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ জব্দ করা হয়।
পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672