
ফরিদপুর প্রতিনিধি
“মাদককে না বলি”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নে মাদকবিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে ফুলসূতী ফুটবল একাডেমির উদ্যোগে ফুলসূতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, যুবসমাজ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সচেতনতামূলক কার্যক্রমের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই ফুলসূতী ফুটবল একাডেমি এ কর্মসূচির আয়োজন করেছে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হলে তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672