
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত আলোচিত চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (১১ জুলাই) দিনব্যাপী কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. বাবু মিয়া (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল হোসেন (৪০), মো. আলমগীর হোসেন (৪৫), মো. জামাল হোসেন (৩৮), আলাউদ্দিন মিয়া (৪৫), মো. সুমন মিয়া (৪১), মো. রুবেল মিয়া (২৩) এবং আলামিন মিয়া (২৩)। তাদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গত ১২ জুন সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের আমিনুল টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা বিভিন্ন মডেলের ১২০টি আইফোন, ২৬টি স্মার্টফোন এবং নগদ প্রায় ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী দোকান মালিক আমিনুল ইসলাম সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। পরে শনিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, চোরচক্রের অন্যান্য সদস্য এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672