
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৭নং দক্ষিণ নবাবগঞ্জ খালাসী ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৬ জনই বৃত্তি লাভ করেছে।
প্রাপ্ত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে— জান্নাতুল ফেরদৌস, তাবাসসুম ইসলাম, জান্নাতুল মৃধা, কানিজ ফাতেমা ও বিপ্লব বৈরাগী। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তাসফিয়া।
বিদ্যালয়ের এ অভূতপূর্ব সাফল্যের কারণ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, "এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, তাদের অভিভাবকদের সার্বক্ষণিক দিকনির্দেশনা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক ও নিয়মিত পাঠদান। শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন ও নিবিড় পরিচর্যাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।"
বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে আনন্দের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে এবং বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672