
নুরুল ইসলাম সদরপুর ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে একটি পাকা সড়কের অংশ বড় বড় গাছসহ পাশের পুকুরে ধসে পড়েছে। রবিবার ১২ জুলাই সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে এতে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ভোগান্তির পর সম্প্রতি সড়কটি সংস্কার করা হয়েছিল। তবে টানা বর্ষণে সড়কের একাংশ দুর্বল হয়ে বড় বড় গাছসহ পুকুরে ধসে পড়ে। ফলে সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য মানুষ চলাচল করেন। দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672