
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল এলাকায় যৌথ অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত এ অভিযানে সালান্দর বিলের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ব্যবহৃত নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর জানায়, প্রজনন মৌসুমে মাছের অবাধ বিচরণ ও বংশবিস্তার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়। তাই এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672