
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ঘোষিত ফলাফলে সাধারণ গ্রেড (কোটা) ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামের কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি প্রি ক্যাডেট একাডেমি স্কুল থেকে অংশ নিয়ে সে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
জান্নাত আরা বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামের নোয়াপাড়া এলাকার মো জাহাঙ্গীর আলম এবং ইয়াসমিন আক্তার দম্পতির কন্যা।মেধার এই স্বীকৃতি অর্জনের পর পরিবার, স্বজন ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের আমেজ বিরাজ করছে।
মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. জাহাঙ্গীর আলম বলেন, “জান্নাত ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী। তার মায়ের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনায় সে আজ এই সাফল্য অর্জন করেছে। আমি সবার কাছে আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই, যেন সে বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।”
পূর্ণমতি প্রি ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক জসীমউদ্দিন জান্নাতুল ফেরদৌস কে অভিনন্দন জানিয়ে বলেন, “প্রতিষ্ঠানের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীর কঠোর অধ্যবসায়ের ফলেই এই গৌরব অর্জন সম্ভব হয়েছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
এদিকে পূর্ণমতি প্রি ক্যাডেট একাডেমির জান্নাতুল ফেরদৌস বৃত্তি পাওয়ায় তার জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, যুবসমাজের আইকন, ক্রীড়া সংগঠক, মো এনামুল হক, উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল রোববার (১২ জুলাই) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মেধা ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672