
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ ও মাদকদ্রব্যের ব্যবহার প্রতিরোধে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মিডিয়া কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় গোপালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা মৎস্য অফিসার তরুন বসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান,জনতা ব্যাংক ফেডারেশন এর উপদেষ্টা বিএনপি নেতা খান আজিজুর রহমান, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখা সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার শেখ, উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, আলফাডাঙ্গা থানার এস আই সমির কুমার হোড়, কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গন্যমান্য ও সাংবাদিকগণ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672