
নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের একটি গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে হাঁটুসমান পানি জমে যায়, ফলে রাস্তাটি বর্তমানে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভবুকদিয়া বাসস্ট্যান্ড থেকে সোনাখোলা হয়ে জোয়াকান্দি মহাসড়ক পর্যন্ত সংযোগ স্থাপনকারী এই সড়কটি এলাকার মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নিক। তাদের মতে, দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যাবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672